অন্যান্য বিভাগ

মনিষী স্মরণ

শায়খ সাঈদ রামাদান আল বুতি রহ.

তামীম রায়হান



আজ ২৩ মার্চ. ২০১৩।
শনিবারবিকাল ৪টা। যখন এ লেখাটি লিখছিএ মহান শায়খ আল্লামা সাঈদ রামাযান আল বুতির শাহাদাতের সৌভাগ্যমন্ডিত নিথর দেহ চিরশয্যায় শায়িত করা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বনু উমাইয়া আল কাবীরের পেছনে মুসলিম ইতিহাসের অনন্য বীর শহীদ সালাহউদ্দীন আইয়ুবীর কবরের পাশে।
কি সৌভাগ্যকি সম্মান!!

প্রবন্ধ-নিবন্ধ

শ্রমিকের অধিকারে সোচ্চার ইসলাম

তামীম রায়হান


১লা মে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে শ্রমিক দিবস। শ্রম ও শ্রমিকদের অধিকার নিয়ে কত সেমিনার, শোভাযাত্রা, র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে বিশ্বময়। শ্রমিক নেতারা মঞ্চে উঠে আজ বজ্র কণ্ঠে অধিকারের কথা বলবেন, তারপর !! এসবে কি শ্রমিকদের প্রাপ্য ও অধিকার আদায়ের নিশ্চয়তা ফিরে আসবে? এ পর্যন্ত কি ফিরে এসেছে কিছু? বিগত কয়েক দশকে হয়নি কিছুই দিবস পালন ছাড়া। এভাবেই মে দিবস পালন শুধুই আনুষ্ঠানিকতায় রয়ে যাবে যতদিন না এ বিষয়টিকে আমরা নিজেদের ধর্মীয় কর্তব্য বলে অনুধাবন করব। 

স্মৃতিচারণ


মুফতি আমিনী রহ. এর স্নেহমাখা সান্নিধ্যে

তামীম রায়হান

মানুষ হিসেবে প্রত্যেকেই কিছু সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। এটুকু ক্ষুদ্রতা ও অপারগতা আছে বলেই তো আমরা মানুষ। আমার অসংখ্য সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতার একটি হল- খুব প্রিয় মানুষদের দিয়ে আমি গুছিয়ে কিছুই লিখতে পারি না। এ আমার অক্ষমতা এবং এটি স্বীকারে কোন কার্পণ্য নেই।
জীবনে যে কয়জন মানুষের সান্নিধ্যে নিজেকে পরম সৌভাগ্যবান ভেবে পুলকিত হয়েছি, আমার প্রিয়তম উসতায এবং দিকনির্দেশক হযরত আল্লামা মুফতী আমিনী রহ, তাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। আমার তারুণ্যের সূচনায় আমি তার সাহচর্য পেয়েছি, মানুষ হওয়ার দীক্ষা নিয়েছি তার হাতেই। খুব কাছ থেকে তার ব্যক্তিত্বের বর্ণিল আলোয় নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে খুঁজে পেয়েছি। এ মহান ব্যক্তিত্বের সাথে আমার স্মৃতিগুলো গুছিয়ে লিখতে গেলে তা বিশাল কলেবর হয়ে যাবে।

এখন যৌবন যার

তামীম রায়হান

যৌবনকাল জীবন সাজিয়ে নেওয়ার সবচেয়ে কার্যকর সময়। মানুষ ছোটবেলায় যেমন অসহায় থাকে তেমনি বুড়োকালেও সে দুর্বল থাকে। আর এ দু দুর্বলকালের মাঝে যৌবনের অবস্থান। সেজন্যই আল্লাহর রাসূল বলেছেন, পাঁচটি বিষয়কে অন্য পাঁচটির আগে মূল্যবান ভেবে কাজ সেরে নাও। বার্ধক্য আসার আগে যৌবনকালকে, অসুস্থতার আগে সুস্থতার সময়কে, দারিদ্যে পড়ার আগে প্রাচুর্যকে, ব্যস্ততার আগে অবসরকে আর মৃত্যু আসার আগে তোমার জীবনকে। (হাকেম)
ইমাম আহমদ রহ. বলতেন, যৌবনকাল হলো এমন এক বস্তু যা হাতের তালুতে রাখা ছিল কিন্ত তা পড়ে গেল। ইবাদতে সময় দেওয়ার উপযুক্ত কাল হচ্ছে তোমার যুবককালের দিনগুলো। তুমি কি জানো, যৌবনের দিনগুলো তোমার কাছে আগত মেহমানের মতো, খুব দ্রুত তা তোমার কাছ থেকে বিদায় নিবে। আর তাই যা করার তা যদি এখনি না করো, তবে অনুশোচনা তোমাকে দীর্ঘদিন দগ্ধ করবে।

ভাবনা


চার মাযহাবের ভিন্নতা কি ধর্মের বিভক্তি
?

তামীম রায়হান

হজ্ থেকে ফেরার পর কোন এক হাজী সাহেবকে জিজ্ঞেস করা হল, মক্কায় কেমন দেখলেন? তিনি একটু ভাব নিয়ে বললেন, মক্কায় গিয়ে দেখি, খালি আযানটা দেয় বাংলায়, আর বাকী সবই কেমন যেন মনে হল। বেচারা হাজী সাহেব যে আযান সবসময় নিজের গ্রামে শুনেন, সে আযানই মক্কায় শুনতে পেয়ে ভাবলেন, এটা তো বাংলাদেশের বাংলা আযান। বাকী নামায অন্যান্য ইবাদত তো অন্যরকম- তাই এ নিয়ে তিনি সন্দিহান।
সাধারণত বাংলাদেশের কোন মসজিদে যদি কেউ হানাফী ছাড়া অন্য মাযহাবের নিয়মে নামায পড়ে তবে সবাই হা করে তাকিয়ে থাকে, কেউ কেউ ভাবে, আহা বেচারা! কী কষ্ট করে ভুল নামায পড়ছে!!
আদিকালের গাঁও গেরামে এ মাযহাব এর নামে কত যে সংঘর্ষ হয়েছে এবং হচ্ছে- তার হিসেব নেই। আমরা বাংলাদেশীরা প্রায় সবাই হানাফী মাযহাবের মতে আমল করি। কিন্তু তাই বলে কি বাকী তিনটি মাযহাব অন্য ধর্মের মতো ভিন্নরকম? তাদের ইবাদতও কি আমাদের মত শুদ্ধ ও কবুল হয়? তাদের সাথে কি বিয়ে শাদী ও অন্যান্য লেনদেন বৈধ?

প্রবন্ধ-নিবন্ধ

ওদেরকে আর অবহেলা নয়

তামীম রায়হান

সভ্যতার এ আধুনিক সময়েও আজকাল পত্রিকার পাতায় ঘরের কাজের মানুষের প্রতি অকথ্য ও অসহনীয় নির্যাতনের খবর দেখা যায়। শহুরে শিক্ষিত হয়েও আমরা সামান্য অপরাধে কাজের মেয়েটিকে কঠিন শাস্তি দিয়ে স্বস্তি অনুভব করছি- কারণে অকারণে তার মা-বাবা এবং গোষ্ঠী তুলে গালিগালাজ করছি। আমরা কি ভুলে বসে আছিএকজন শক্তিমান আল্লাহ সবকিছু দেখছেন এবং শুনছেনআমাদের প্রতিটি শব্দ ও কর্মকান্ড সব লিপিবদ্ধ হচ্ছে পাপ-পূণ্যের খাতায়। নিজেকেই না হয় প্রশ্ন করুনঘরের অসহায় কাজের মানুষটিকে পড়ালেখা শেখানো তো দূরের কথাশেষ কবে নিজের ওদের সাথে হাসিমুখে কথা বলেছেনএ কি ইসলামের শিক্ষা নয়?

প্রবন্ধ-নিবন্ধ

বিনয় ইসলামের পরিচয়

তামীম রায়হান



ঘরে বাইরে সর্বত্র আজ বিনয় ও মানসিক উদারতার যে অভাব তৈরী হচ্ছেএর আড়ালে হারিয়ে যাচ্ছে আমাদের মানবিকতার পূর্ণ বিকাশ। আমরা অনেক কিছু হতে শিখছিকিন্তু মানুষ হওয়ার দীক্ষা নেইনি আজও। মদীনার নবী মুহাম্মাদ সা. ছাড়া আর কে পেরেছে নিজেকে বিলিয়ে মানুষকে ভালবাসা শেখাতেতিনিই তো প্রথম বলেছিলেনআল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের প্রথম সোপান এ বিনয় ও নম্রতা। আর অহংকার ও উগ্রতায় তিনি রাগান্বিত হন। আমাদের জীবন তখন হয়ে ওঠে বড়ই অশান্ত ও অস্থির।
ছোটবেলা থেকে গুরুজনদের মুখে বিনয় ও ভদ্রতার উপদেশ শুনতে শুনতে বড় হয়েছি আমরা। রাস্তাঘাটে চলার পথে যানবাহনে লেখা থাকেব্যবহারে বংশের পরিচয়। তবুও অশান্ত আজকের পৃথিবী। চারিদিকে মানুষে মানুষে হানাহানিতে পাল্টে যাচ্ছে ব্যবহারের পরিচয়।

প্রবন্ধ-নিবন্ধ

সামাজিকতার আড়ালে সর্বগ্রাসী অন্যায়

তামীম রায়হান


আমাদের এ অতিশিক্ষিত এবং আধুনিক সমাজের কুৎসিত ও ভয়াবহ ব্যধিগুলোর অন্যতম একটি হল নারীকে অবলা ভেবে তার অংশ ও অধিকারের বিষয়টি অবহেলায় ভুলে যাওয়া। এ সমাজে এমন পরহেজগার নিয়মিত দানখয়রাতকারী নামাজি রয়েছেনযারা আজো তাদের বোনদেরকে বাবার সম্পত্তির ভাগ বুঝিয়ে দেননিনিজের স্ত্রীদের মোহরটুকুও আদায় করেননি।
আমাদের অতি আদরের ও ভালোবাসার একটি ক্ষেত্র মামার বাড়ি। মামাদের কাছে আমাদের আবদারের যেমন কমতি নেইমামাদের পক্ষ থেকে ভাগ্নেদের জন্য স্নেহ ও ভালোবাসারও শেষ নেই। এমন সুপ্রিয় ও মমতাময় মামাদের একটি কুৎসিত চিত্র আমাদের সমাজের নানা মেকি ও কৃত্রিমতায় ঢাকা পড়ে আছে যুগ যুগ ধরে। সেটি হচ্ছে তারা নিজেদের পরম আদরের বোনদেরকে অবলীলায় বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখেন বছরের পর বছর।

প্রবন্ধ-নিবন্ধ

পোষাক সম্পর্কে ইসলামের নির্দেশনা


তামীম রায়হান


মানুষ যখন বনে জঙ্গলে বাস করতোতখন তাদের কোন পরিধেয় বস্ত্র থাকতো না। সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষ নিজেকে ঢেকে রেখে মর্জিত হতে শিখেছিল। লজ্জা ও শালীনতার সেখান থেকেই শুরু। এর পূর্ণতা দিয়েছে ইসলাম। আধুনিকতা কিংবা প্রগতির নামে যারা আজ আবার পোষাককে সংকীর্ণ করে মুক্ত সংস্কৃতির দিকে ডাকছেমূলত তারাই আবার ফিরে যাচ্ছে প্রাকসভ্যতার অন্ধকারের দিকে- যেখানে আদিম মানুষদের বসবাস ছিল একেবারে পশুর মতো বস্ত্রহীন।

একজন মুসলমান হিসেবে আমাদের পোষাক কেমন হওয়া উচিত- আমরা কী পরব? গোল জুব্বা নাকি কোট টাই প্যান্ট- এ বিতর্ক অনেক দিনের। আমাদের দেশে আজকাল প্রত্যেক তরিকাপন্থীদের পোষাক ও লেবাস আলাদা। সাধারণ মুসলমানদের মধ্যেও এ নিয়ে রয়েছে নানা দ্বিধা দ্বন্দ। কিন্তু মূলত ইসলামে পোষাক সর্ম্পকে কি নির্দেশনা দিয়েছে?

প্রবন্ধ-নিবন্ধ

পরিবেশ বিষয়ে ইসলামের নির্দেশনা

তামীম রায়হান

আমাদের চারপাশের দিকে তাকালে দেখা যায়নিছক অসতর্কতা ও বেখেয়ালের বশে এখানে ওখানে পানের পিককলার ছোকলাবাদামের খোসা আর মুড়ির ঠোঙ্গা ফেলে ময়লা করছি নিজেদের পরিবেশএতে শুধু আমাদের চারপাশ নোংরা হচ্ছেনাকলুষিত হচ্ছে আমাদের মানসিক পরিবেশও। 
এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে থেকে দিনদিন আমাদের ভেতরের দুর্বার শক্তিটুকুও হারিয়ে যাচ্ছেআমরাও ভুলে যাচ্ছি বিশ্বজয়ের স্বপ্ন দেখার সাহস ও শপথের গান।
দিনদিন বাড়ছে বায়ুমন্ডলের গরম তাপমাত্রা, তীব্র হচ্ছে আমাদের আবহাওয়া। পরিবেশের এ ভয়ংকর পরিবর্তনে বিজ্ঞানীরা সত্যিই আতঙ্কিত। এ ভূমন্ডলের সাধারণ পরিবেশের  আমূল পরিবর্তন এবং বিশ্ববাসীর অসহনীয় দূর্দশার দুঃখজনক চিত্র দেখে সচেতন মানুষরা আজ বিচলিত।

প্রবন্ধ-নিবন্ধ

আত্মার অস্থিরতায় অশান্ত পৃথিবী

তামীম রায়হান


আত্মা এবং শরীর- এ দুয়ের সমন্বয়ে আমাদের অস্তিত্ব। দেহ ছাড়া আত্মার অস্তিত্ব এ পৃথিবীতে যেমন অকল্পনীয়, আত্মা ছাড়া শরীরও মূল্যহীন নিথর দেহ। মায়ের পেট থেকে এ দুয়ের যোগফল হিসেবেই আমাদের আগমন। তারপর ধীরে ধীরে বেড়ে ওঠা।
আমাদের এ মাটির শরীর হৃষ্টপুষ্ট হয় মাটি থেকে উৎপন্ন খাবার খেয়ে খেয়ে। চাল ডাল থেকে নিয়ে ফাস্টফুডের পিৎজা বার্গার, সবই তো এ মাটি থেকে নির্গত বন্তুর বহুরূপ। সেসবের মাধ্যমেই আমাদের এ শরীর সামান্য পুঁচকে থেকে কত বড় হচ্ছে। আমাদের এ দেহ বা আত্মার বহিরাবরণ যেভাবে বাড়ছে, এর সুস্থতা ও বেড়ে ওঠা নিয়ে আমরা যেভাবে নানা রকম কলাকৌশল নিয়ে যতœবান, এর ব্যস্ততায় আমরা ভুলেই বসে আছি আমাদের অস্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ অংশের কথা, সেটিই হচ্ছে আত্মা। শুধুই কি গুরুত্বপূর্ণ, আত্মা ছাড়া তো আমাদের অস্তিত্বই নেই। প্রাণপাখি উড়ে গেলেই তো আমরা মরহুম, কাছের স্বজন বন্ধুরাও তখন কাছে ভিড়তে ভয় পায়।

প্রবন্ধ-নিবন্ধ

অপচয় শুধু অপরাধ নয়

- তামীম রায়হান 

আমাদের এ জীবন চলার পথের প্রতিটি সময় এবং এ পৃথিবীর সব সম্পদ একমাত্র আল্লাহ পাকের দান। তিনিই এগুলোর একচ্ছত্র মালিক। আমরা কেবলমাত্র এসব থেকে উপকৃত হতে পারি। এর বেশী কিছু নয়। তাই আমাদের যাবতীয় কাজকর্ম ও আচার আচরণ সেভাবেই হওয়া উচিত যেভাবে আমাদের স্রষ্টা নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশী যে বিষয়টি থেকে উদাসীন থাকিতা হচ্ছে অপচয়। বাহ্যিক দৃষ্টিতে সামান্য ব্যাপার মনে হলেও মহান আল্লাহ পাকের এ কাছে এটি অনেক বড় অপরাধ। সৃষ্টিকর্তার সম্পদকে যেনতেন ভাবে নষ্ট করার অধিকার তিনি তো আমাদেরকে দেননি।

প্রবন্ধ-নিবন্ধ

মাদক শুধু নেশা নয়

- তামীম রায়হান -


মানুষ এবং অন্যান্য সব পশুপ্রাণীর মধ্যে একটিই মাত্র পার্থক্য আর তা হচ্ছে তার বিবেক বুদ্ধি কিংবা বোধশক্তি। আমাদের মস্তিষ্ক আল্লাহ পাকের এক অমূল্য দান। আজ পৃথিবীতে চারিদিকে এত যে জয়ধ্বনি মানুষের- এসব তো ঐ বুদ্ধির জোরেই অর্জিত হচ্ছে। নয়তো শক্তি কিংবা আয়ু হিসেবে কত বন্যপ্রাণীই তো আমাদের চেয়ে এগিয়ে।
এ মহান নেয়ামতের প্রতি সবচেয়ে বেশী সম্মান দেখিয়েছে ইসলাম। এর প্রথম প্রমাণ- যার বুদ্ধি ঠিক নেই, এমন পাগলের জন্য ইসলামের কোন বিধানই নেই। প্রতিটি হুকুম আবশ্যক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিবেক সুস্থ থাকা। সুতরাং এ মস্তিষ্কের জন্য ক্ষতিকর যে কোন সামান্য বস্তুও ইসলামে সরাসরি নিষিদ্ধ। চাই তা অনু পরিমাণ হোক কিংবা বোতলভর্তি হোক, তরল কিংবা গুড়ো পদার্থ। এমনকি যা বেশি খেলে হয়তো নেশা আসবে সেটির সামান্য অংশও হারাম যদিও তাতে নেশা না থাকে। ইসলামের ব্যাপকতা ও সুদূরপ্রসারী নীতিমালার কি অপূর্ব প্রতিফলন।

লেনদেন

 ওজনে কম দিলে কী হবে?

- তামীম রায়হান -

এ মৌসুমে বাংলানিউজে একটি খবর দেখে অবাক হলাম। খবরে বলা হয়েছে, এ মৌসুমে রাজধানীতে প্রতিদিন প্রায় আড়াই কোটি থেকে তিন কোটি লিচু বিক্রি হয়। সেই হিসেব মতে প্রতি একশ লিচুতে ১৫-২০ টি করে কম দিলে তিন কোটি লিচুতে কম দেওয়া হয় ৪৫ লাখ থেকে ৬০ লাখ লিচু। প্রতিটি লিচুর গড় মূল্য তিন টাকা ধরলে খুচরা লিচু ব্যবসায়ীরা শুধু রাজধানীতেই প্রতিদিন ক্রেতাদেরকে ১ কোটি ৮০ লাখ টাকা ঠকাচ্ছেন। বাকী জেলাগুলোর কথা না হয় বাদ-ই দিলাম।
পাড়া মহল্লার কাঁচাবাজারের সামান্য কাঁচামরিচ থেকে নিয়ে মাংসের দোকানে গরুর নামে মহিষের কারবার কিংবা অভিজাত ফাস্টফুড দোকানের ভেজাল থেকে নিয়ে রাষ্ট্রীয় টেন্ডার ঠিকাদারী- সর্বত্র আজ ধোঁকাবাজি ও অন্যকে ঠকানোর মহোৎসব। নৈতিকতা বিবর্জিত এমন আকাল মহামারীর মধ্যেও এসব প্রতারক আর দূর্নীতিবাজরা যে এখনও সুস্থাবস্থায় দিব্যি বেঁচে আছেন- এ যেন আল্লাহ পাকের অপরিসীম ধৈর্যের সামান্য নমুনা। আর এ অসুস্থ সমাজে আমাদের অসহায় বেঁচে থাকা দেখে মনে পড়ে রাসূল সা. এর দুআর কথা। মহান আল্লাহর কাছে তিনি মিনতি জানিয়েছিলেন, গুটিকয়েক মানুষের পাপের কারণে তুমি আমার পুরো উম্মতকে ধ্বংস করে দিওনা।

মায়ের হাসিমাখা মুখ দয়াময়ের উপহার 

- তামীম রায়হান - 


পশ্চিমা সভ্যতা আমাদেরকে নতুন নতুন বিষয় শেখাচ্ছে। পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত তাদের মত ও পথই যেন আজকের পৃথিবীর দীক্ষাগুরু। আমাদের সমাজ ও সংস্কৃতির অনেক কিছুই তাদের ঘূর্ণিঝড়ে উড়ে যাচ্ছে, আমরাও নিজেদের স্বকীয়তা ও ধর্মের কথা ভুলে ছন্নছাড়া হয়ে বেঁচে থাকছি পরগাছার মতো।
আধুনিক সভ্যতার মোড়কে আমরা চর্চা করছি এমন কিছু বিষয়, যা আমাদেরকে ঠেলে দিচ্ছে অতল ধ্বংসের দিকে। এমনই একটি পাশ্চাত্য উপহার সব মায়েদের জন্য, বিশ্ববাসীর জন্য মা দিবস।
মাকে সম্মান ও শ্রদ্ধার দাবী তো প্রতিটি মুহুর্তের জন্য, তবে কী কারণ ছিল এই একটি দিন নির্ধারণের? যে সমাজে মা বাবাকে ফেলে আসা হয় বৃদ্ধাশ্রমে, তারা আমাদেরকে সবক দিচ্ছে মা দিবসের। একটি দিন মায়ের জন্য মায়াকান্না কেঁদে তাকে ভুলে থাকো বাকী বছর। অকৃত্রিম মায়ের প্রতি এমন মেকি সম্মান দেখিয়ে আমরা কি আরো বাড়িয়ে দিচ্ছি তাদের বুকের দহন? আমাদের দেশেও আজ গড়ে উঠছে বৃদ্ধাশ্রম, আমাদের মানসিক ও নৈতিক অধঃপতনের নির্মম এক উদাহরণ।


সম্পদশালী মানেই ধনী নয়

 - তামীম রায়হান -


গ্রাম থেকে এক ভিখারী এসেছে রাজার সাথে দেখা করতে। রাত হয়ে যাওয়ায় সে কোথাও আশ্রয় না পেয়ে রাজমহলের পাশের মসজিদে শুয়ে থাকল সকাল হওয়ার অপেক্ষায়। রাতের শেষ প্রহরে সে কান্নাকাটি আর আহাজারির শব্দ শুনে মসজিদের কোণায় গিয়ে দেখে কেউ একজন দু হাত তুলে বলছে, হে আল্লাহ! আমাকে তুমি আরও দাও, আমার ক্ষমতাকে আরও বাড়িয়ে দাও, আমার বয়সকে আরও দীর্ঘ করে দাও, আমার রাজত্বের সীমানা আরও ছড়িয়ে দাও, আমার শত্রদেরকে ধ্বংস করে দাও..ইত্যাদী। 

শিশুদের জন্য ভালোবাসা

- তামীম রায়হান -



নামাযের সময় হয়ে এসেছে। তাই রাসূল সা. ছুটছেন মসজিদের দিকে। একা নয়, তার কোলে প্রিয় নাতিদ্বয়। হাসান ও হোসাইন। তাদেরকে কোল থেকে নামিয়ে তিনি নামায শুরু করলেন। নামাযের কোন এক সিজদায় তিনি অনেকক্ষণ ধরে সিজদাবস্থায় থাকলেন। স্বাভাবিক সময়ের চেয়েও অনেকক্ষণ বেশী। কিছু ঘটে গেল কিনা, এ আশংকায় এক সাহাবী সিজদা থেকে উঠে সামনের দিকে তাকালেন। অবাক হয়ে তাকিয়ে দেখেন, একটি শিশু তার পিঠে চড়ে বসে আছে। এ দেখে তিনি আবার সিজদায় চলে গেলেন।

যে তামাশায় নিভে যায় ঈমানের প্রদীপ 

-তামীম রায়হান



আমাদের সমাজে কত রকম মানুষ, কত রকম মুসলমান। কেউ নামায পড়ে, কেউ পড়েনা, কেউ ভাল কাজ করে, কেউ খারাপে লিপ্ত থাকে। এতসব সমূহ কাজের মধ্যে যে কাজটি আজকাল অহরহ চোখে পড়ে, তা হচ্ছে ইসলাম বা মুসলমানদের কোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা। বন্ধুদের আড্ডায় আপনিও হয়তো শুনেছেন, ঐ দেখ, হুজুরের কি সুন্দর ছাগলা দাড়ি!! সবার সাথে আপনিও হয়তো হেসে ফেললেন হো হো করে। আমাদের কিছু প্রবাদ বাক্যও এমন রয়েছে যাতে সুস্পষ্টভাবে ইসলাম নিয়ে বিদ্রুপ করা হয়েছে। কথা কথায় কারো অক্ষমতা বুঝাতে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। কখনো ভেবে দেখেছেন, এ কথায় কাকে ঠাট্টা করা হল- আল্লাহর ঘর মসজিদ নাকি মোল্লা মৌলভী

বিপদ যখন সৌভাগ্যের প্রতীক  

- তামীম রায়হান -

আমাদের সমাজে আশেপাশে এমন অহরহ অনেক লোককে আমরা দেখি- যারা সামান্য বিপদে পড়লে হায় হায় করে কপাল চাপড়ে বলতে থাকে- আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে দেখল না!! ছোটখাট দূর্ঘটনায় ঘাবড়ে গিয়ে আবোল তাবোল বলা আমাদের অনেকের নিত্যঅভ্যাস। অথচ কেউ যদি এর প্রকৃত রহস্য ও ফলাফল জানতো- তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।
আমরা সবাই মুসলমান হিসেবে বিশ্বাস করি- ভাগ্যের ভাল মন্দ সবকিছু আল্লাহপাকের নিয়ন্ত্রণে। তিনি যা ইচ্ছে করেন- তা-ই হয়ে থাকে- তার ইশারা ছাড়া কিছুই হতে পারেনা। আর তিনি মানুষের জন্য যখন যা নির্ধারণ করেন- তা অবশ্যই তার জন্য মঙ্গলজনক- যদিও কিছুসময়ের জন্য বাহ্যিকভাবে তা কষ্টকর মনে হয়। মূলত এসব দিয়ে তিনি আমাদের ঈমান ও ধৈর্যকে একটু যাচাই করতে চান। 

শুধু পড়লেই নয়,চাই সঠিক মর্ম অনুধাবন

-তামীম রায়হান -


ইসলামের বিধানসমূহের মধ্যে জিহাদ অন্যতম একটি বিধান। তবে এর জন্য রয়েছে বেশ কিছু শর্ত ও নিয়মাবলী। রয়েছে কিছু প্রারম্ভিক ভূমিকাও। এসব ভূমিকার মধ্যে রয়েছে- যে কোন শহরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে হবে, তাদেরকে এর সৌন্দর্য বুঝাতে হবে ও সময় দিতে হবে, যদি তারা না মানে তবে জিযিয়ার পয়গাম জানাতে হবে। জিযিয়া বলতে কর বা ট্যাক্স উদ্দেশ্য- এবং ঐ শহরের নিয়ন্ত্রণভার মুসলমানদের হাতে থাকবে। যদি শহরবাসী জিযিয়া দিতে চায়- তবে অমুসলিম