ওদেরকে আর অবহেলা নয়
তামীম রায়হান
সভ্যতার এ আধুনিক সময়েও আজকাল পত্রিকার পাতায় ঘরের কাজের মানুষের প্রতি
অকথ্য ও অসহনীয় নির্যাতনের খবর দেখা যায়। শহুরে শিক্ষিত হয়েও আমরা সামান্য
অপরাধে কাজের মেয়েটিকে কঠিন শাস্তি দিয়ে স্বস্তি অনুভব করছি- কারণে অকারণে তার
মা-বাবা এবং গোষ্ঠী তুলে গালিগালাজ করছি। আমরা কি ভুলে বসে আছি, একজন শক্তিমান আল্লাহ
সবকিছু দেখছেন এবং শুনছেন, আমাদের প্রতিটি শব্দ ও
কর্মকান্ড সব লিপিবদ্ধ হচ্ছে পাপ-পূণ্যের খাতায়। নিজেকেই না হয় প্রশ্ন করুন, ঘরের অসহায় কাজের মানুষটিকে পড়ালেখা শেখানো তো দূরের কথা, শেষ কবে নিজের ওদের সাথে হাসিমুখে কথা বলেছেন? এ
কি ইসলামের শিক্ষা নয়?




