বিনয় ইসলামের পরিচয়
তামীম
রায়হান
ঘরে
বাইরে সর্বত্র আজ বিনয় ও মানসিক উদারতার যে অভাব তৈরী হচ্ছে, এর আড়ালে হারিয়ে যাচ্ছে আমাদের
মানবিকতার পূর্ণ বিকাশ। আমরা অনেক কিছু হতে শিখছি, কিন্তু মানুষ হওয়ার দীক্ষা নেইনি আজও।
মদীনার নবী মুহাম্মাদ সা. ছাড়া আর কে পেরেছে নিজেকে বিলিয়ে মানুষকে ভালবাসা
শেখাতে? তিনিই
তো প্রথম বলেছিলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের প্রথম সোপান এ বিনয় ও নম্রতা। আর অহংকার ও
উগ্রতায় তিনি রাগান্বিত হন। আমাদের জীবন তখন হয়ে ওঠে বড়ই অশান্ত ও অস্থির।
ছোটবেলা থেকে গুরুজনদের মুখে বিনয় ও ভদ্রতার উপদেশ শুনতে শুনতে বড় হয়েছি আমরা। রাস্তাঘাটে চলার পথে যানবাহনে লেখা থাকে, ব্যবহারে বংশের পরিচয়। তবুও অশান্ত আজকের পৃথিবী। চারিদিকে মানুষে মানুষে হানাহানিতে পাল্টে যাচ্ছে ব্যবহারের পরিচয়।