অন্যান্য বিভাগ

Showing posts with label চিন্তা ভাবনা. Show all posts
Showing posts with label চিন্তা ভাবনা. Show all posts

যে তামাশায় নিভে যায় ঈমানের প্রদীপ 

-তামীম রায়হান



আমাদের সমাজে কত রকম মানুষ, কত রকম মুসলমান। কেউ নামায পড়ে, কেউ পড়েনা, কেউ ভাল কাজ করে, কেউ খারাপে লিপ্ত থাকে। এতসব সমূহ কাজের মধ্যে যে কাজটি আজকাল অহরহ চোখে পড়ে, তা হচ্ছে ইসলাম বা মুসলমানদের কোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা। বন্ধুদের আড্ডায় আপনিও হয়তো শুনেছেন, ঐ দেখ, হুজুরের কি সুন্দর ছাগলা দাড়ি!! সবার সাথে আপনিও হয়তো হেসে ফেললেন হো হো করে। আমাদের কিছু প্রবাদ বাক্যও এমন রয়েছে যাতে সুস্পষ্টভাবে ইসলাম নিয়ে বিদ্রুপ করা হয়েছে। কথা কথায় কারো অক্ষমতা বুঝাতে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। কখনো ভেবে দেখেছেন, এ কথায় কাকে ঠাট্টা করা হল- আল্লাহর ঘর মসজিদ নাকি মোল্লা মৌলভী

শুধু পড়লেই নয়,চাই সঠিক মর্ম অনুধাবন

-তামীম রায়হান -


ইসলামের বিধানসমূহের মধ্যে জিহাদ অন্যতম একটি বিধান। তবে এর জন্য রয়েছে বেশ কিছু শর্ত ও নিয়মাবলী। রয়েছে কিছু প্রারম্ভিক ভূমিকাও। এসব ভূমিকার মধ্যে রয়েছে- যে কোন শহরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে হবে, তাদেরকে এর সৌন্দর্য বুঝাতে হবে ও সময় দিতে হবে, যদি তারা না মানে তবে জিযিয়ার পয়গাম জানাতে হবে। জিযিয়া বলতে কর বা ট্যাক্স উদ্দেশ্য- এবং ঐ শহরের নিয়ন্ত্রণভার মুসলমানদের হাতে থাকবে। যদি শহরবাসী জিযিয়া দিতে চায়- তবে অমুসলিম

ভাবনা

কঠোরতা কিংবা শিথিলতা নয়

চাই মধ্যম পন্থার অনুসরণ

-তামীম রায়হান -

মানুষের স্বভাবপ্রকৃতি দু ধরণের। কেউ সাহসী কেউ ভীতু। কেউ বেশী বুঝে কেউ কম বুঝে। আমাদের চিরশত্র শয়তান তাই প্রথমেই আমাদের মানসিক প্রকৃতির খোঁজ নিয়ে সেভাবেই আমাদেরকে ধোকা দিতে চায়। 
আপনি হয়তো মনমানসিকতায় সাধারণ মানের। আর আট দশজনের মতোই আপনি ধর্মকে সহজভাবে ভালোবাসেন। আপনার এ অনুভূতিকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে প্ররোচিত করবেইসলাম তো আপনি মানবেন ই। কিন্তু ধীরে ধীরেনিজেকে কষ্ট দিয়ে নয়। কী দরকার এত তাড়াতাড়িরআস্তে আস্তে অভ্যস্ত হবেন। যাক না কয়েকটা দিন। 

ভাবনা

ধর্ম ও ধার্মিকতার প্রকারভেদ- পরিচয় ও পরিণাম

- তামীম রায়হান -


আমাদের এ সমাজে দু ধরণের ধার্মিক রয়েছেন। প্রথম শ্রেণীর ধার্মিক হচ্ছেন, যারা ধর্ম চর্চা করেন পরিমিত মাত্রায়, জেনে বুঝে, গোঁড়ামী ও সংকীর্ণতার বাইরে থেকে, অন্যকে উৎসাহ দিয়ে। তারা ধর্মের জন্য মায়া ও ভালোবাসার বীজ বুনে দেন পরবর্তী প্রজন্মের মনমানসে, এদের কেউ হয়ত আলেম, কেউ বংশপরস্পরায় ধর্মের আবহে বেড়ে উঠেছেন সঠিক পরিচর্যায়।

আরেক শ্রেণী রয়েছেন যারা ধর্মের প্রতি আকস্মিকভাবে আসক্ত হয়েছেন কোনো কারণে। হয়তো তাবলীগে গিয়ে, কিংবা কারো মুরিদ হয়ে, নয়তো কোনো প্রিয়জনের মৃত্যুতে অথবা বুড়ো বয়সে মৃত্যুর কাছাকাছি এসে।